• হোম > জাতীয় | দেশজুড়ে | রাজনীতি > নতুন দায়িত্ব পেলেন মাহমুদা মিতু

নতুন দায়িত্ব পেলেন মাহমুদা মিতু

  • বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯
  • ৫

------

ইবি রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান মাহমুদা মিতু।

পোস্টে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।’

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—সিরাজগঞ্জ-৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও-২ আসনের মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, নওগাঁ-৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা-২ আসনের মো. আনারুল হক, সংরক্ষিত নারী আসন-২১-এর শামীম আরা বেগম স্বপ্না এবং রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16909 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 07:16:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh