• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > বিদেশ ভ্রমণের বার্ষিক ডলার কোটা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক

বিদেশ ভ্রমণের বার্ষিক ডলার কোটা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক

  • সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭
  • ৫

---

ইবি রিপোর্ট

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তনশীল ও ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের প্রকৃত বৈদেশিক মুদ্রার সুবিধা নিশ্চিত করতেই এই সীমা বাড়ানো হয়েছে।

বিদেশে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার বার্ষিক ভ্রমণ কোটা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক ভ্রমণের প্রকৃত চাহিদা মেটাতে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশে বসবাসকারী প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বিদ্যমান ভ্রমণ কোটা পুনর্বিন্যাস করে আজ রোববার (৬ সেপ্টেম্বর) একটি সার্কুলার জারি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

সংশোধিত নিয়ম অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে এক পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮,০০০ মার্কিন ডলার বা অন্যান্য মুদ্রায় এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এই সর্বোচ্চ সীমা ছিল ১২,০০০ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তনশীল ও ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের প্রকৃত বৈদেশিক মুদ্রার সুবিধা নিশ্চিত করতেই এই সীমা বাড়ানো হয়েছে।

এই বর্ধিত সুবিধা প্রতি পঞ্জিকা বছর মেয়াদে প্রযোজ্য হবে।

তবে ১২ বছরের কম বয়সীদের ভ্রমণ কোটার নীতি অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কোটার ৫০ শতাংশ বা অর্ধেক পরিমাণ বৈদেশিক মুদ্রা গ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ নীতিমালার আওতায় অনুমোদিত ডিলারদের মাধ্যমে ছাড়কৃত বৈদেশিক মুদ্রার ওপর এই নতুন সীমা অবিলম্বে কার্যকর হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16798 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 08:02:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh