• হোম > আন্তর্জাতিক | বিদেশ | বিশ্ব সংবাদ > অপরাধ নিয়ে অনুষ্ঠান করতেন, সেই টিভি উপস্থাপিকারই মৃত্যুদণ্ড

অপরাধ নিয়ে অনুষ্ঠান করতেন, সেই টিভি উপস্থাপিকারই মৃত্যুদণ্ড

  • রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৯
  • ৯

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

মাদক উৎপাদন ও পাচারের অভিযোগে মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সেদেশের একটি আদালত। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

৩৯ বছর বয়সী উপস্থাপিকা সারা খলিফা তার অপরাধ ও নিরাপত্তা বিষয়ক জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’-এর জন্য পরিচিত। উপস্থাপনার পাশাপাশি তিনি একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিক এবং পার্টি ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য পরিচিত একটি প্রযোজনা প্রতিষ্ঠানেরও মালিক।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানিয়েছে, কায়রোর একটি আদালত সারা খলিফা এবং অন্য ১১ জন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক তৈরির কাঁচামাল সংগ্রহ, তা কেনাবেচার উদ্দেশ্যে একটি সংগঠিত অপরাধী দল গঠন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টেরমার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের

মিশরের আইন অনুযায়ী যেকোনও মৃত্যুদণ্ডের রায়ের আগে দেশটির গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই পরামর্শ পাওয়ার পরই আদালত রায় প্রদান করেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

আরেক রাষ্ট্রীয় পত্রিকা আকবার আল-ইয়োম জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে কৃত্রিম বা সিন্থেটিক মাদক তৈরি এবং তা বিক্রির উদ্দেশ্যে বাজারে ছাড়ার অভিযোগ আনা হয়েছিল।

আল-আহরামের তথ্যমতে, অভিযান চালিয়ে কর্তৃপক্ষ ৭৫০ কেজিরও বেশি মাদক ও কাঁচামাল জব্দ করে। এছাড়া ল্যাবরেটরি হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্ট এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

‘কড়া জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন ড্রোন বোটে ইরানের হামলা‘কড়া জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন ড্রোন বোটে ইরানের হামলা

মাদক মামলার পাশাপাশি একজন যুবককে অপহরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পৃথক আরেকটি মামলায় সারা খলিফাসহ কয়েকজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য মিসরে পরিকল্পিত হত্যাকাণ্ড, সন্ত্রাসবাদ, কিছু ধর্ষণের অপরাধ এবং মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মিসরীয় কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৫৪১টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16768 ,   Print Date & Time: Sunday, 6 September 2026, 10:34:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh