• হোম > রাজনীতি > বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন তারেক রহমান

  • শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯
  • ৩

---

ইবি রিপোর্ট

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা করবে ক্ষমতাসীন দল বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে আরো অংশগ্রহণ করবেন দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

দলীয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এর আগে ৩০ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16654 ,   Print Date & Time: Saturday, 5 September 2026, 07:21:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh