• হোম > জলবায়ু ও পরিবেশ | জাতীয় | দেশজুড়ে | সারাদেশ > বৃষ্টি ও বজ্রবৃষ্টিতে ভিজতে পারে ৮ বিভাগ

বৃষ্টি ও বজ্রবৃষ্টিতে ভিজতে পারে ৮ বিভাগ

  • শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫
  • ৬

---

ই-বাংলাদেশ ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ কারণে বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ শনিবার আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে শুক্রবার রাতে সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসেও শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে বজ্রবৃষ্টির সময় খোলা জায়গা, উঁচু স্থান ও জলাশয়ের কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16628 ,   Print Date & Time: Saturday, 5 September 2026, 06:44:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh