• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২
  • ৭

---

 ইবি রিপোর্ট

বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর সঠিক রক্ষণাবেক্ষণে বেসরকারি কোম্পানি ও বিভিন্ন উন্নয়ন সহযোগীকে আলাদাভাবে যুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল প্রতিষ্ঠায় ম্যাক্স ফাউন্ডেশন ও মাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ এর সাথে চট্টগ্রাম ওয়াসার সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‌‘চট্টগ্রামের সম্ভাবনাময় নদী -খালকে পন্য পরিবহন খাতে কাজে লাগাতে চায় সরকার। এজন্য পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি নিশ্চিত করার ক্ষেত্রেও পাবলিক- প্রাইভেট পার্টনারশিপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজি বাস্তবায়নেও সরকার জোর দিচ্ছে।’

নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, মডেল অনুসন্ধান ও পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার  লিন্ডেন। পরে সংশ্লিষ্টদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16598 ,   Print Date & Time: Friday, 4 September 2026, 01:40:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh