• হোম > আন্তর্জাতিক | বিদেশ > নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

  • বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০
  • ১০

নেপালের বন্যায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা।

ইবি আন্তর্জাতিক ডেস্ক

চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদাধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ৪ হাজার ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ সরকারি তথ্যের বরাতে এই চিত্র তুলে ধরেছে আনাদোলু এজেন্সি।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট হিমালয় কন্যা নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৯২ জন আহত হয়েছেন এবং ৩ হাজার ৯১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, উপদ্রুত এলাকাগুলো থেকে প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী ও পুলিশসহ ২১ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। নেপালে সব মিলিয়ে প্রায় ১৬ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অন্যদিকে চীনের বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, সীমান্তের চীন অংশে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ২৬১ জন বিদেশী নাগরিকসহ ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16394 ,   Print Date & Time: Thursday, 3 September 2026, 09:49:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh