• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | সারাদেশ > বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
  • ১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের লেকে পোনা মাছ অবমুক্ত করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ইবি রিপোর্ট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা ছাড়েন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16221 ,   Print Date & Time: Wednesday, 2 September 2026, 07:03:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh