• হোম > এক্সক্লুসিভ > আইজিপি হচ্ছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ।

আইজিপি হচ্ছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ।

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০, ২৩:০৪
  • ৭৬৮

র‍্যাব-এর মহাপরিচালক  বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হচ্ছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

এছাড়া সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নিযুক্ত করতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হতে পারে।

সে অনুযায়ী বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেনজীর আহমেদ পদোন্নতি পেয়ে বাহিনীটির ৩০তম আইজিপি হবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ ১৩ এপ্রিল শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বেনজীর আহমেদ। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। ১৯৮৮ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

পরবর্তী সময়ে তিনি কিশোরগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমি, পুলিশ সদর দফতরসহ বিভিন্ন পর্যায়ে শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1611 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 08:52:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh