• হোম > এক্সক্লুসিভ | দেশজুড়ে > কুতুববাগ দরবার শরীফে মিলাদুন্নবী( সঃ) উদযাপন

কুতুববাগ দরবার শরীফে মিলাদুন্নবী( সঃ) উদযাপন

  • বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ২১:৩৬
  • ১৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় আখেরি নবীর জীবন আদর্শ অনুসরণের আহ্বান করে

কুতুববাগ দরবারের পীর ও মুর্শেদ আলহাজ্ব মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ কুতুববাগী  বলেছেন: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর জীবনাদর্শ অনুসরণের মধ্য দিয়েই আমরা সমাজে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা পারি। যাঁকে সৃষ্টি করা না হলে কুল-কায়নাতের কিছুই সৃষ্টি হতো না, পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আঃ)এরও আগে রুহের জগতে আল্লাহ যাঁকে সৃষ্টি করেছিলেন, সেই মহামানবের জন্মের স্মৃতি বিজড়িত ১২ই রবিউল আউয়াল এক তুলনাহীন আনন্দের দিন। এই দিনে নবীজির জীবনাদর্শ— মানবজাতির প্রতি ভালোবাসা  আর বৈষম্যহীন মানবতাবাদী সমাজ গড়ে তোলার শিক্ষা আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা উচিত।

গতকাল বুধবার ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবার শরীফে দুদিনব্যাপী মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের শেষ দিনে বাদ জোহর খাস বয়ানে কুতুববাগী পীর কেবলাজান এসব কথা বলেন। গত মঙ্গলবার২৫ আগস্ট বাদ মাগরিব থেকে রাসূল (সাঃ) এর জীবনাদর্শ ও উম্মতে মোহাম্মদীর করণীয় সম্পর্কে বিরতিহীনভাবে বয়ানের মাধ্যমে তুলে ধরেন কুতুববাগ দরবার শরীফের প্রখ্যাত ওলামায়ে

কেরামগণ। রাতভর কোরআন-হাদিসের আলোকে মহানবী (সাঃ) এর ওপর দরূদ কেয়ামপাঠ, জিকির ও মোরাকাবা-

মোশাহেদাসহ রাতের তৃতীয় ভাগে রহমত পালন করা হয়।

গতকাল বুধবার বাদ জোহর আখেরি মোনাজাতে পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী কুতুববাগী বাংলাদেশ ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাজিমুদ্দিন আলম,

মুক্তিযুদ্ধ বিষয়ক  প্রতিমন্ত্রী ইশরাক হোসেন,

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম ও কুতুববাগ দরবারের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ ইউনুস।

ঈদে মিলাদুন্নবীর এই দ্বীনি জলসায় অংশগ্রহণ করেন রাজধানীসহ সারাদেশ থেকে আগত দরবার শরীফের হাজার হাজার ভক্ত আশেকান, জাকেরানসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।

মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15921 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 03:58:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh