• হোম > এক্সক্লুসিভ | বাংলাদেশ | মতামত > এফবিসিসিআই’র দ্রুত নির্বাচন চাই

এফবিসিসিআই’র দ্রুত নির্বাচন চাই

  • বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১৬:১২
  • ৭

---

মোহাম্মদ ইকবাল জামাল

দাবির প্রেক্ষিতে এফবিসিসিআই’তে অবশেষে ব্যবসায়ী প্রতিনিধি নতুন প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছে। নতুন প্রশাসক সাহেবকে প্রার্থীদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর হানিমুন পিরিয়ডও শেষ হয়েছে। জানা গেছে প্রশাসক সাহেব ১২০ দিনের ভিতরে এফবিসিসিআই’র নির্বাচন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এবার এফবিসিসিআই প্রশাসকের সাথে নতুন সহায়ক কমিটিও গঠিত হয়েছে সেখানে কয়েকজন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী সদস্য থাকায় এফবিসিসিআই আগামী নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে ব্যবসায়ীদের আশা এবার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রশাসক সাহেব কঠোর অবস্থানে থাকবেন। সহায়ক কমিটিতে একটি থাম রুল অনুসরণ করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, নয়টি বৃহৎ সেক্টর থেকে ৯ জন প্রেসিডেন্ট ও সাতটি বৃহৎ চেম্বার থেকে ৭ জন প্রেসিডেন্ট অর্থাৎ মোট ১৬ জনকে সহায়ক কমিটির সদস্য করা হয়েছে। দেখা যাচ্ছে এসএমই খাতের কোন প্রতিনিধি সহায়ক কমিটিতে নাই, মানে এসএমই খাত সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। এতে ব্যবসায়ী সমাজ হতাশ। তাই অনেকেই এটাকে কুলিনদের সহায়ক কমিটি মনে করছে।

৪ কোটি ব্যবসায়ীদের এপেক্স বডি এফবিসিসিআই’র সহায়ক কমিটিতে এসএমই খাতের একজন প্রতিনিধিও না থাকা শুধু দুঃখজনকই না, চরম হতাশাব্যঞ্জকও। অথচ কর্মসংস্থানসহ অন্য সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে ৭০ শতাংশের বেশি অবদান এই এসএমই খাতই রাখে। প্রশাসক মহোদয়ের কাছে আরও একটি বড় প্রত্যাশা, এবার কোন ঋণ খেলাপী ব্যবসায়ী যেন এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হতে না পারে। বিগত ১৫ বছর অনেক ঋণ খেলাপী ব্যবসায়ী নির্বাচন বোর্ডের সহায়তায় সিআইবি রিপোর্ট ধামা চাপা দিয়ে এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হয়েছে যা এবার হতে পারবে না বলেই সবার আশা। আর আসন্ন এফবিসিসিআই নির্বাচন থেকেই মনোনীত পরিচালক প্রথা বাতিল ও সকল পদে সরাসরি নির্বাচনের জোড় দাবি আছে জিবি সদস্যদের তথা ব্যবসায়ী সমাজের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15895 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 10:37:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh