• হোম > বিনোদন > টিএসসিতে আজ গান শোনাবে ‘আভাস’

টিএসসিতে আজ গান শোনাবে ‘আভাস’

  • শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮
  • ১১

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আজ সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

আজ রাত ৮টায় শুরু হবে কনসার্ট। এতে দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ‘আভাস’-এর প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তানযীর তুহীন সংগীতপ্রেমীদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার প্রত্যাশা জানান। তিনি বলেন, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যালের আয়োজনে গান পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে সময় কাটাতে চান তারা। টিএসসিতে সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠার আশাবাদও প্রকাশ করেন তিনি।

‘আভাস’-এর অফিশিয়াল পেজ থেকেও আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’। ব্যান্ডটির পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘আভাস’, ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’, ‘ক্যামেরা’ ও ‘সত্তা’। আজকের কনসার্টকে ঘিরে তাই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15619 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 02:11:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh