• হোম > রাজনীতি > ‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে উঠবে’: মির্জা ফখরুল

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে উঠবে’: মির্জা ফখরুল

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৩:৩৫
  • ৮

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোটের আগে দেশ রূপান্তরকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এমন বাংলাদেশ চান যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ দুবেলা পেট ভরে খেতে পারবেন, নিরাপদে বসবাস করতে পারবেন এবং দেশের তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ একটি আত্মমর্যাদাসম্পন্ন দেশ হিসেবে পরিচিত হবে—এটাই তার প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে দেশবাসী, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও আবেগের সঙ্গে স্মরণ করেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15564 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 10:10:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh