
ই-বাংলাদেশ ডেস্ক
মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘আওয়ারাপান-২’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি ১০ লাখ রুপি। এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘আওয়ারাপান-২’।
শুধু মোট আয়ের দিক থেকেই নয়, মুক্তির প্রথম তিন দিনের আয়েও নতুন রেকর্ড তৈরি করেছে সিনেমাটি। দর্শকদের ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়ায় প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ইমরান হাশমির ক্যারিয়ারে ‘আওয়ারাপান-২’-এর এই সাফল্য নতুন মাত্রা যোগ করেছে। মুক্তির শুরুতেই শতকোটি রুপির ক্লাবে প্রবেশ করায় সিনেমাটি এখন চলতি সময়ের আলোচিত বলিউড সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।