• হোম > রাজনীতি > জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত ৪ নতুন স্থায়ী কমিটি সদস্যের

জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত ৪ নতুন স্থায়ী কমিটি সদস্যের

  • মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১৫:৪৫
  • ১০

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য।

নতুন সদস্যরা হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। গত ১৫ আগস্ট তাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চার নেতা কবর জিয়ারতে যান। সেখানে তারা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ার পর চার নেতার এই কবর জিয়ারত বিএনপির দলীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন সদস্য অন্তর্ভুক্তির পর তাদের সাংগঠনিক কার্যক্রমও আরও সক্রিয় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15470 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 12:42:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh