• হোম > ক্রিকেট | খেলা > পছন্দের ব্যাটিং পার্টনার কে? কোহালি বললেন…

পছন্দের ব্যাটিং পার্টনার কে? কোহালি বললেন…

  • শনিবার, ৪ এপ্রিল ২০২০, ১৯:২৯
  • ১০১৯

পছন্দের পার্টনারের নাম জানালেন কোহালি।

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ও কোহালির পার্টনারশিপের কথা এখনও মনে রয়েছে ক্রিকেটভক্তদের।

পছন্দের ব্যাটিং পার্টনার কে? ভারত অধিনায়ক বিরাট কোহালিকে এমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারেসন।

তাঁর প্রশ্নের জবাবে এক মুহূর্ত না ভেবে কোহালি বললেন ধোনির নাম। যাঁরা দুই উইকেটের মধ্যে দারুণ দৌড়তে পারেন, তাঁদেরই পছন্দ করেন কোহালি। এ দিক থেকে বিচার করে ধোনিকেই এগিয়ে রাখছেন ভারত অধিনায়ক।

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ও কোহালির পার্টনারশিপের কথা এখনও মনে রয়েছে ক্রিকেটভক্তদের। দু’ই তারকার বোঝাপড়া এতটাই ভাল যে সেই ম্যাচে কোহালিকে রানের জন্য কল করতে হয়নি। সিঙ্গলকে খুব সহজেই ধোনি ও কোহালি ডাবলসে পরিণত করেছিলেন। ধোনিকে এগিয়ে রেখে কোহালি বলছেন, ‘‘দেশের হয়ে খেলার সময়ে এমএস-এর সঙ্গে ব্যাট করতেই আমার বেশি ভাল লাগে।’’

ধোনির মতোই এবি ডিভিলিয়ার্সের সঙ্গে দারুণ জমে কোহালির। আইপিএল-এ দুই তারকা একই দলের হয়ে খেলেন। কোহালি বলছেন, ‘‘এবিকে কিছু বলার দরকারই হয় না। আমাদের পার্টনারশিপ চলতেই থাকে। আমরা যখন ব্যাট করি তখন নিজেদের মধ্যে বেশি কথাও বলি না।’’

তাতেও সমস্যা হয় না দুই তারকার। হবেই বা কেন? দুই উইকেটের মধ্যে বোঝাপড়াটাই যে আসল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1525 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 02:03:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh