• হোম > বাংলাদেশ > বরিশাল আদালত চত্বরে বোমা বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে বোমা বিস্ফোরণ

  • বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১৩:৪৬
  • ৫৩

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে আদালত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এতে সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদালতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের ধরন বা সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত তথ্যও এখনো পাওয়া যায়নি।

ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ, র‍্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদালত চত্বর পরিদর্শন করেছেন। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

বোমা বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15162 ,   Print Date & Time: Tuesday, 29 September 2026, 05:13:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh