![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ড্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
সমাবেশে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন। সমাবেশকে ঘিরে চিকিৎসকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ড্যাবের নেতারা জানান, চিকিৎসকদের পেশাগত স্বার্থ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মী ও চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।