• হোম > রাজনীতি > সরকার আগের ফ্যাসিস্টদের পথেই হাঁটছে: শফিকুর রহমান

সরকার আগের ফ্যাসিস্টদের পথেই হাঁটছে: শফিকুর রহমান

  • রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭:২৮
  • ৬৫

---

ই-বাংলাদেশ ডেস্ক

‘১৭ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না’, সরকারকে শফিকুর রহমানের সতর্কবার্তা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের অভিজ্ঞতা যেন বর্তমান সরকার ভুলে না যায়। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের প্রতি সরকারের আচরণ অতীতের সরকারের কর্মকাণ্ডের সঙ্গে মিল রয়েছে।

রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়। আমরা নতুন কিছু দেখছি না। আগের ফ্যাসিস্ট সরকার যা করেছে, এখন আপনারা হুবহু সেটারই ফটোকপি করছেন। বিরোধী দলের ওপর দমন-পীড়নও আগের মতোই চলছে।”

তিনি দাবি করেন, দেশের জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, “৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করা হচ্ছে? ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল অগ্রাহ্য করার কারণেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল।”

বক্তব্যে অতীতের রাজনৈতিক ঘটনাও তুলে ধরেন জামায়াত আমীর। তিনি বলেন, ১৯৯৬ সালের নির্বাচন নিয়ে বিএনপি মাঝে-মধ্যে জামায়াতকে সমালোচনা করলেও, ১৯৯১ সালের নির্বাচনের পর জামায়াতের নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহনশীলতা, গণতান্ত্রিক চর্চা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14778 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 11:41:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh