• হোম > বাংলাদেশ > শেখ হাসিনা, বেনজীর ও সৌদি জোট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা, বেনজীর ও সৌদি জোট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭:২১
  • ৫৮

---

ই-বাংলাদেশ ডেস্ক

‘শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক’, বেনজীরকে ফেরানোর উদ্যোগ চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো আলোচনা নেই। একই সঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন হুমায়ুন কবির।

শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক। টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না।”

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

হুমায়ুন কবির বলেন, “এটা প্রক্রিয়াধীন আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ নিয়েছে। আলাপ-আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, হুথি গোষ্ঠীর হামলা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই জোট গঠন করা হয়েছে।

তিনি বলেন, “হুথিদের প্রতিহত করার উদ্দেশ্যে এই জোট গঠন করা হয়েছে। বাংলাদেশের যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক নিরাপত্তা ও সমুদ্রপথে স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ নিজস্ব সক্ষমতার আলোকে সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশের স্বার্থ বিবেচনায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14774 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 01:20:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh