![]()
ই-বাংলাদেশ ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামার আগেই নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে দলটিকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে শুরু হওয়া একটি পিটিশনে ২ কোটিরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘লিভ, আর্জেন্টিনা’ নামে চালু হওয়া ওই পিটিশনে ২ কোটি ৩৩ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়ে। এতে অভিযোগ করা হয়, বিশ্বকাপে আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির প্রতি ফিফা ও ম্যাচ কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। পিটিশনে প্রশ্ন তোলা হয়, যদি বিজয়ী আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিযোগিতায় অংশ নেওয়ার যৌক্তিকতা কোথায়।
প্রথমদিকে পিটিশনের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। তবে অল্প সময়ের মধ্যেই সেই লক্ষ্য বহুগুণ ছাড়িয়ে যায়। দাবি করা হয়, এটি ইতিহাসের অন্যতম বড় অনলাইন পিটিশনে পরিণত হয়েছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে থাকা একটি পুরোনো রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
তবে এত বিপুল সমর্থন পাওয়া সত্ত্বেও ফিফা বা সংশ্লিষ্ট কোনো আন্তর্জাতিক ফুটবল সংস্থা আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে পিটিশনটি বাস্তব কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি।
পিটিশনের আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ই তাদের একমাত্র ‘সান্ত্বনা’। সমাপ্তি বার্তায় তারা লিখেছে, “ফিফা আমাদের কথা শোনেনি, কিন্তু স্পেন তাদের কাজ করেছে।”
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে জয়সূচক গোল করেন ফেরান তোরেস।
ফাইনাল ম্যাচে রেফারিং নিয়েও ব্যাপক আলোচনা তৈরি হয়। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের বিতর্কিত ফাউলে কার্ড না দেখানো এবং স্পেনের দুটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক সমর্থক ও বিশ্লেষক ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তুললেও ফিফা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অনিয়ম স্বীকার করেনি।
শুধু ফাইনাল নয়, পুরো টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনাকে ঘিরে রেফারিংয়ের বিভিন্ন সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করে। শেষ ষোলো থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দেশের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, আর্জেন্টিনার কিছু সমর্থক আবার বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতেও আলাদা একটি অনলাইন পিটিশন চালু করেছেন। তারা অভিযোগ করেছেন, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফলাফলে প্রভাব ফেলেছে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য বা স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ফুটবল বিশ্লেষকদের মতে, অনলাইন পিটিশন জনমতের প্রতিফলন হতে পারে, কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টের ফলাফল পরিবর্তন বা কো