• হোম > অর্থনীতি | ফিচার > করোনা: পোশাক খাতে ক্ষতি ২.৭৯ বিলিয়ন ডলার

করোনা: পোশাক খাতে ক্ষতি ২.৭৯ বিলিয়ন ডলার

  • রবিবার, ২৯ মার্চ ২০২০, ০৫:৪৩
  • ৭৬৯

গার্মেন্টস ফ্যাক্টরি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ থাবা বসেছে বাংলাদেশের অর্থনীতির মেরুদ্বন্ড তৈরি পোশাক শিল্পেও। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে একের পর এক বাতিল হচ্ছে ক্রেতাদের দেওয়া পোশাকের অর্ডার। নতুন অর্ডার তো আসছেই না। এরই মধ্যে ৮৫৭ দশমিক ৪৭ মিলিয়ন পিস অর্ডার বাতিল ও স্থগিত হয়েছে। যার বাজারমূল্য ২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। ২৮ মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ’র পরিচালক আসিফ ইব্রাহিম।

বিজিএমইএ’র পরিচালক আসিফ ইব্রাহিম বলেন, ২৮ মার্চ সন্ধ্যা ৫টা পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালিসহ অধিকাংশ দেশে ১০০৮টি কারখানার ৮৫৭ দশমিক ৪৭ মিলিয়ন পিস অর্ডার বাতিল ও স্থগিত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ২ দশমিক ৭৯বিলিয়ন ইউএস ডলার। এসব কারখানাগুলোতে ২ লাখ ২ হাজার শ্রমিক রয়েছেন। এ ছাড়া আর্থিক সংকটের কারণে গত ১৪ মাসে (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) বিজিএমইএ’র সদস্যভুক্ত ১০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে।

গত বছরের তুলনায় এ বছরের ১৮ মার্চ তৈরি পোশাক রফতানি কমেছে ৪১ দশমিক ৮৪ শতাংশ। আগের বছরের তুলনায় এ বছরের ১৯ মার্চ কমেছে ১২ দশমিক ২ শতাংশ। আগের বছরের তুলনায় এ বছরের ২০ মার্চ রফতানি কমেছে ৪৪ দশমিক ১৫ শতাংশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1392 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 02:50:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh