• হোম > বাংলাদেশ > হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

  • বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১৪:১৯
  • ৩৫

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিএফআইইউ প্রধান বলেন, জব্দ হওয়া সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে রয়েছে ৫৭ হাজার কোটি টাকার সম্পদ। আর বিদেশে জব্দ করা হয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ।

দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে ইখতিয়ারউদ্দিন মো. মামুন বলেন, বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক খবর দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।

তিনি আরও বলেন, সন্দেহজনক আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিএফআইইউ কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করে না। সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দল-মতের দিকে তাকাই না। সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কেউ করে থাকলে, সেটাও সামনে আসবে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13899 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 08:02:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh