• হোম > বাংলাদেশ > সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

  • মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২২:৩৭
  • ৩৫

সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে দেওয়া নিজের একটি ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, তার কোনো বক্তব্য কাউকে আঘাত করার উদ্দেশ্যে ছিল না।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপনের আগে ফ্লোর নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে কেউ আহত হয়ে থাকলে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কাউকে আঘাত করার জন্য বলিনি।”

এ সময় তিনি চলমান এইচএসসি পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন। মন্ত্রী জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণের সময় অন্যান্য শিক্ষা বোর্ডেও পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে ইতোমধ্যে আপত্তি উঠেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্যান্য শিক্ষা বোর্ডেও এ বিষয়ের পরীক্ষা পুনরায় আয়োজনের বিষয়টি সরকার ভাবছে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13877 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 03:04:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh