• হোম > বাংলাদেশ > বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ১৯:৪৩
  • ৭২

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেন।

শোকবার্তায় শাহবাজ শরিফ বলেন, “বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।”

তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে এ সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পৃথক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে প্রার্থনা জানান।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13679 ,   Print Date & Time: Friday, 16 October 2026, 06:01:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh