• হোম > চট্টগ্রাম | দেশজুড়ে > বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ১৭:৪৯
  • ৮০

---

ই-বাংলাদেশ ডেস্ক

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাকবলিত এলাকার শিক্ষার্থী, শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে।

সরকার জানিয়েছে, বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দুর্গত এলাকার জেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং দ্রুত ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় সরকারি সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত নগদ অর্থ, শুকনো খাবার, ত্রাণসামগ্রী ও অন্যান্য জরুরি সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

এদিকে, শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যথাসময়ে প্রকাশ করা হবে।

সরকার বলছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের জানমাল রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13599 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 04:22:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh