• হোম > দেশজুড়ে | বাংলাদেশ > স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগস্টে

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগস্টে

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২২:১৭
  • ৭৮

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগস্টে

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট, আর সিদ্ধান্ত চূড়ান্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13525 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 01:26:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh