![]()
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কথিত ‘হত্যার তালিকায়’ তার নাম এক নম্বরে রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করছে।
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।
তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং উড়োজাহাজে করে তিনি দেশে ফিরবেন না। পরিবর্তে আগে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত একটি উড়োজাহাজে যুক্তরাষ্ট্রে ফিরবেন।
হালকা রসিকতার সুরে ট্রাম্প বলেন,
“গতকাল আরেকটি তালিকা প্রকাশ হয়েছে। সেখানে হত্যার তালিকায় আমি এক নম্বরে। যদিও টিকটকে এক নম্বরে থাকতে আমার বেশি ভালো লাগে।”
যুদ্ধবিরতি নিয়ে নতুন উত্তেজনা
জুন মাসে স্বাক্ষরিত সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা এবং নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।