![]()
প্রায় দুই দশক পর আবারও মিসরের ঐতিহাসিক গিজার পিরামিডে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা Shakira। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।
কনসার্টটি শাকিরার চলমান ‘Las Mujeres Ya No Lloran’ বিশ্বসফরের অংশ। মধ্যপ্রাচ্য সফরের সূচিতে মিসরের পাশাপাশি রয়েছে Qatar, Jordan, Saudi Arabia এবং United Arab Emirates।
এর আগে ২০০৭ সালে একই স্থানে দর্শকদের মাতিয়েছিলেন কলম্বিয়ান এই গায়িকা। দীর্ঘ বিরতির পর আবারও গিজার পিরামিডে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
শাকিরা বলেন, “আবারও মিসরের গিজার পিরামিডে পারফর্ম করতে পারব ভেবে আমি ভীষণ আনন্দিত।”