• হোম > বাংলাদেশ > রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩:০৩
  • ৬১

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও দীর্ঘমেয়াদি সহায়তার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার এবং অব্যাহত ভূমিকার বিষয়টি তুলে ধরেন। এ সময় রোজমেরি ডি-কার্লো আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13423 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 08:37:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh