![]()
মে মাসের তুলনায় জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। প্রধানত খাদ্যপণ্যের দাম কমে আসায় মূল্যস্ফীতিতে এই ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ। আগের মাস মে-তে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে কমেছে। মে মাসে যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬ শতাংশ, জুনে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যচাপ এখনও তুলনামূলক বেশি রয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুনে সামান্য কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।
পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যের দামে ইতিবাচক প্রবণতা দেখা দিলেও অর্থনীতির অন্যান্য খাতে মূল্যস্ফীতির চাপ এখনও পুরোপুরি কমেনি।