• হোম > বাংলাদেশ > পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

  • সোমবার, ৬ জুলাই ২০২৬, ০০:২৫
  • ৬৯

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদলের পর এবার একযোগে ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি)। তাদের বেশির ভাগই ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সরকারি আদেশে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরকালীন সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13179 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 09:45:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh