• হোম > বাংলাদেশ > সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:৫৬
  • ৫৯

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে। এসব নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।”

রাষ্ট্রপতি আরও বলেন, একটি দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আরও সক্ষম হয়ে উঠবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13139 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 09:38:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh