• হোম > বাংলাদেশ > পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:৫১
  • ৬১

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

প্রতি বছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে। এই উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানকে স্বীকৃতি জানানো এবং দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13135 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 07:50:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh