• হোম > রাজনীতি > প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৯:৩২
  • ৭৪

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানা গেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12992 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 08:49:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh