• হোম > রাজনীতি > জুলাই জোটের আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী

জুলাই জোটের আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৯:২৮
  • ৬৭

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠন ‘জুলাই জোট’ ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (আংশিক) কমিটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত এবং তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যেই এই কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. মাবরুরুল হক সভাপতি এবং জামিল সিদ্দিকী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাইফুল্লাহ তামীম সিনিয়র সহসভাপতি, মো. নায়েব আলী সহসভাপতি, আনাস বিন ইউসুফ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সালাউদ্দিন সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সাজিদ আবদুল্লাহ (দপ্তর ও প্রকাশনা সম্পাদক), ইকরামুল মারজান চৌধুরী (প্রচার ও পরিকল্পনা সম্পাদক), রশিদ আহমদ তকি (শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক), আব্দুল্লাহ তানিম (অর্থ ও যোগাযোগ সম্পাদক), কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ (সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক), আমান হোসাইন (সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক), এস. এম. মোজাম্মেল হক (আন্তর্জাতিক সম্পাদক), মো. শাহেদ কারীম ইমরুল (ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক), মোহাম্মদ রাকিবুল ইসলাম (প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক), মো. আসদুজ্জামান সরকার (মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক), মো. ফাহাদ হোসেন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক) এবং ইফতেখার রাকিব (মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।

সভায় নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জুলাই জোট ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে আদর্শিক, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও সংগঠনটির অন্যতম অঙ্গীকার।

নেতারা আরও জানান, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করবে। শিক্ষা, গবেষণা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, গণসচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ, মানবিক কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

একই সঙ্গে দেশের দেশপ্রেমিক তরুণ, শিক্ষার্থী, আলেম, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জুলাই জোট।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12990 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 09:45:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh