• হোম > বাংলাদেশ | স্বাস্থ্য > বাংলাদেশে হামের ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

বাংলাদেশে হামের ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৯:২১
  • ৬৮

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।

বুধবার (২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন, আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬৫ জন।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৬ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৮২ হাজার ৭৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে লালচে দাগ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12986 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 11:04:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh