• হোম > রাজনীতি > জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত চালুর দাবি নাহিদ ইসলামের, শেখ হাসিনার বিচারও চান

জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত চালুর দাবি নাহিদ ইসলামের, শেখ হাসিনার বিচারও চান

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ১৮:৪০
  • ৩৪

---

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

ই-বাংলাদেশ ডেস্ক

সরকারের প্রতি ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। তিনি বলেন, এই বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের রায় কার্যকর করা উচিত।

হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তিনি শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন তিনি।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12878 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 08:30:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh