• হোম > অর্থনীতি > সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ২৩:০২
  • ৩৭

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার (৩০ জুন) কণ্ঠভোটে বাজেটটি অনুমোদন করা হয়। নতুন অর্থবছরের এই বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

পাস হওয়া বাজেটে পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় চাপ তৈরি করবে ঋণের সুদ পরিশোধ। পাশাপাশি নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন কার্যকর হওয়ায় বেতন-ভাতা ও পেনশন খাতেও ব্যয় বাড়বে।

সরকার আগামী অর্থবছরে অনুদানসহ মোট আয় ধরা হয়েছে ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। মোট আয়ের ৮৬ দশমিক ১ শতাংশ আসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আদায়কৃত কর রাজস্ব থেকে, আর করবহির্ভূত বিভিন্ন উৎস থেকে আসবে ৯ দশমিক ৪ শতাংশ। ফলে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ওপরই বাজেট বাস্তবায়নের বড় অংশ নির্ভর করবে।

অন্যদিকে আয় ও ব্যয়ের ব্যবধান হিসেবে আগামী অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা ঋণ ও অন্যান্য উৎস থেকে অর্থায়নের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12833 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 06:13:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh