• হোম > বাংলাদেশ > স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল

  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ২২:৫৩
  • ৫৪

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের (নওগাঁ-৬) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটগ্রহণ যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই কমিশন প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের (গাইবান্ধা-২) এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12827 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 08:50:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh