• হোম > বাংলাদেশ > ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’

‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’

  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৩:৫২
  • ৩৮

‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’

দণ্ডপ্রাপ্ত আসামি Sheikh Hasinaর বক্তব্য প্রচারের ক্ষেত্রে দেশের কিছু গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা মানছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা Jahed Ur Rahman। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বলেন, ‘শুধু তিনি দণ্ডপ্রাপ্ত আসামি বলেই নয়, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও আমাদের অনেক গণমাধ্যম তার বক্তব্য প্রচার করছে। অর্থাৎ তারা আদালতের নির্দেশনা মানছে না। এটা একটি বাস্তবতা।’

তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করতে চায়। যেহেতু এসব গণমাধ্যম তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত, তাই আনুষ্ঠানিকভাবেও তাদের এ ধরনের সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণমাধ্যম আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের নির্দেশনা মেনে চলবে।

এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তথ্য উপদেষ্টা বলেন, সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপ নিতে চায় না। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও একই ধরনের আহ্বান জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বিদেশি গণমাধ্যমে প্রচারিত বক্তব্য দেশের মানুষ সহজেই দেখতে পারছেন—এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির কারণে কোনো তথ্য পুরোপুরি আটকে রাখা কঠিন। বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্য মানুষ বিভিন্ন উপায়ে দেখতে পারছে। তবে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত দেশের গণমাধ্যমের উচিত সেই বক্তব্য প্রচার না করা।

তিনি আরও বলেন, ‘আমি এটাকে সরাসরি অপরাধ বলছি না, তবে এটি অনুচিত। আদালতের নির্দেশনা বহাল থাকা অবস্থায় দায়িত্বশীল গণমাধ্যমের উচিত আইনকে সম্মান জানিয়ে এ ধরনের সম্প্রচার থেকে বিরত থাকা।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12765 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 11:13:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh