![]()
রাউন্ড অব ১৬-এ জায়গা নিশ্চিত করার লক্ষ্যে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে জার্মানি ও প্যারাগুয়ে। নকআউট পর্বে ওঠার সমীকরণে দুই দলের সামনেই একটাই লক্ষ্য—জয়। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রত্যাশা করছেন সমর্থকরা।
শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে জার্মানি। অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের সঙ্গে রক্ষণভাগে রয়েছেন যোশুয়া কিমিখ, আন্তোনিও রুডিগার, জোনাথান তাহ ও ব্রাউন। মাঝমাঠ সামলাবেন মেচা ও আলেক্সান্ডার পাভ্লোভিচ। আক্রমণভাগে আছেন লেরয় সানে, ডেনিজ উনদাভ, ফ্লোরিয়ান উইর্টজ এবং কাই হাভার্টজ।
অন্যদিকে, প্যারাগুয়ের একাদশে গোলপোস্টের দায়িত্বে আছেন গিল। রক্ষণে রয়েছেন আলোনসো, কানালে, গোমেজ ও কাকেরেস। মাঝমাঠে খেলবেন এনসিসো, গালারজা, কুবাস ও বোবাদিল্লা। আক্রমণে দলের ভরসা মিগেল আলমিরন ও আভালোস।
দুই দলের জন্যই ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। তাই শুরু থেকেই জমে ওঠার আভাস দিচ্ছে এই গুরুত্বপূর্ণ মোকাবিলা। ম্যাচের প্রতিটি মুহূর্তের আপডেট জানতে যুগান্তরের সঙ্গেই থাকুন।