![]()
একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ নিরাপদ রয়েছে এবং তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আশ্বাস দেন।
অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের আমানত সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, একীভূত পাঁচ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, অবশিষ্ট আমানত ধাপে ধাপে পরিশোধ করা হবে, যাতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা যায় এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বজায় থাকে।
সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকার ব্যাংক খাতকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।