• হোম > দেশজুড়ে | বাংলাদেশ > প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

  • সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫:৪১
  • ২০৪

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি কর্পোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার অনুদান বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, সরকার দল-মতের ঊর্ধ্বে উঠে সারা দেশের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতায় বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকাগুলোর ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে এই বরাদ্দ দিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12719 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 05:44:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh