• হোম > খেলা | ফুটবল > ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

  • সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫০
  • ৬১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানকে খেলতে হবে তাদের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে ছাড়াই। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সোমবার হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচে মাঠে নামতে পারবেন না ‘জাপানি মেসি’ খ্যাত এই উইঙ্গার।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানান, কুবো এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত নন।

গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের দুটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

রোববার দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে পুরো সেশন না করে আলাদাভাবে দৌড় ও ব্যক্তিগত ফিটনেস অনুশীলন করেন কুবো। এরপরই মরিয়াসু জানিয়ে দেন, ব্রাজিলের বিপক্ষে তাকে মাঠে নামানোর কোনো সুযোগ নেই।

জাপান কোচ বলেন, ‘সে এখনো একা দৌড়ানো এবং ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।’

কুবোর দ্রুত সুস্থতা কামনা করে মরিয়াসু আরও বলেন, ‘আমরা চাই সে যত দ্রুত সম্ভব মাঠে ফিরুক। সেটাই তারও সবচেয়ে বড় লক্ষ্য।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12691 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 07:04:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh