• হোম > ফিচার > ‘যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা’

‘যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা’

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০, ২১:৪৯
  • ৭৯০

ডা. ইংলেসব

বিখ্যাত জন হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির মহামারি বিশেষজ্ঞ টম ইংলেসবি সতর্কতা জানিয়ে বলেছেন, আগেভাগেই করোনাভাইরাস লকডাউন প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারে। হাসপাতালগুলোয় রোগীতে সয়লাব হয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকদিনের মধ্যেই ব্যবসা বাণিজ্য উন্মুক্ত হতে পারে। অর্থাৎ বিশেষ বা জরুরি অবস্থা তুলে নেয়া হতে পারে। তার এমন মন্তব্যের পরে ক্ষোভ প্রকাশ করেছেন যারা তার মধ্যে অন্যতম টম ইংলেসবি। তিনি টুইটারে তার আতঙ্কের কথা প্রকাশ করেছেন। বলেছেন, কয়েক দিনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নীতি তা প্রত্যাহারের বিষয় প্রেসিডেন্ট ট্রাম্প বিবেচনা করবেন বলে মন্তব্য করেছেন।

ইংলেসবির মতে, এমনটা হলে করোনা ভাইরাস দ্রুততায়, ব্যাপক আকারে এবং ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে। তাতে এক বচরের মধ্যে যুক্তরাষ্ট্রে মারা যেতে পারেন কয়েক মিলিয়ন মানুষ।

এর আগে সোমবার করোনা ভাইরাস নিয়ে হোয়াইট হাউজে প্রতিদিনের মতো ব্রিফিং করেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন সহসাই যুক্তরাষ্ট্র স্বাভাবিক জীবনে ফিরবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আবারো, খুব দ্রুত ব্যবসা বাণিজ্য খুলে দেবে। খুব তাড়াতাড়িই।

এ সময় ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের খুব কম সংখ্যক সদস্য। উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল বিল বার এবং ডা. ডেবোরা বিরস্ক। তবে উপস্থিত ছিলেন না সংক্রামক ব্যাধি বিষয়ক সবচেয়ে বেশি বিশেষজ্ঞ ডা. টনি ফাউসি। সাম্প্রতিক সময়ে তিনি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে বিরোধ সৃষ্টিকারী কথাবার্তা বলছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1267 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 08:17:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh