![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
এ সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করা, সামরিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ইউরোপের দুই দেশের সামরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ কার্যক্রমের সম্ভাবনা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।