• হোম > বাংলাদেশ > বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

  • রবিবার, ২৮ জুন ২০২৬, ১৮:৪৯
  • ৬৭

---

বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক, সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব

ই-বাংলাদেশ ডেস্ক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় পক্ষ।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা খাতে সহযোগিতাকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

আইএসপিআর জানায়, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12657 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 08:03:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh