• হোম > বাংলাদেশ > মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বকেয়া বেতন জুলাইতেই পরিশোধ হবে: শিক্ষামন্ত্রী

মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বকেয়া বেতন জুলাইতেই পরিশোধ হবে: শিক্ষামন্ত্রী

  • রবিবার, ২৮ জুন ২০২৬, ১৮:৩১
  • ১৩১

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন আগামী জুলাই মাসে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মে ও জুন মাসে মাদ্রাসা শিক্ষকরা বেতন পাননি। এর কারণ হিসেবে তিনি জানান, আগের সরকার এনটিআরসিএ পরীক্ষার মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক মাদ্রাসায় নিয়োগ দিলেও তাদের বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেনি।

শিক্ষামন্ত্রী বলেন, এসব শিক্ষকের বেতন পরিশোধে প্রতি মাসে প্রায় ৫০১ কোটি টাকা প্রয়োজন। তবে চলমান সংকট মোকাবিলায় অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করেছে।

তিনি আরও জানান, অবশিষ্ট অর্থ আগামী জুলাই মাসে ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় অর্থ ছাড় হলে মে ও জুন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা সম্ভব হবে।

সরকার দ্রুত অর্থ ছাড়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বেতন-সংক্রান্ত অনিশ্চয়তায় থাকা মাদ্রাসা শিক্ষকদের আর্থিক সংকট দূর করতে কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12653 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 09:44:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh