• হোম > বাংলাদেশ > গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতি গতিশীল করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতি গতিশীল করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

  • রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৫
  • ৫৪

গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতি গতিশীল করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশের গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতিতে গতি আনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির।

রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে আয়োজিত বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) নানা সংকট মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে শিল্প পার্কগুলোতে গ্যাস সরবরাহের সংকট নিরসনেও কার্যক্রম চলছে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার আশানুরূপ ছিল না। এর ফলে আয় বৈষম্য বেড়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত খাতসংশ্লিষ্টরা ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12639 ,   Print Date & Time: Tuesday, 25 August 2026, 05:18:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh